ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?’ মাক্রোঁর উদ্দেশ্যে এরদোয়ান

ফ্রান্সে প্রেসিডেন্ট মাক্রোঁ ইসলামকে ‘বিদেশি ও কট্টর প্রভাব’ থেকে মুক্ত করার ডাক দেয়ায় তীব্র বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

একটি টেলিভিশন ভাষণে এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর তীব্র সমালোচনা করে বলেন- ” ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?” এটাকে ধৃষ্টতার সাথে তুলনা করে এরদোয়ান আরো বলেন- “ইসলাম সংকটে বলে মাক্রোঁ যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, বরং এই সব কথা বলে মাক্রোঁ তাঁর ধৃষ্টতা দেখিয়েছেন”

এরদোয়ানের মতে, এটা হলো খোলাখুলি একটা উস্কানি।

গত সপ্তাহে প্রেসিডেন্ট মাক্রোঁ মন্তব্য করেছিলেন, ”ধর্ম হিসাবে ইসলাম বিশ্ব জুড়েই সংকটে। মাক্রোঁ বলেছিলেন,” আগামী ডিসেম্বরে সরকার একটি বিল আনবে। ১৯০৫ সালে ফ্রান্সে রাষ্ট্রের থেকে চার্চকে আলাদা করা হয়েছিল। সেই আইনকেই আরো শক্তিশালী করা হবে।”

মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থার তদারকি করা মাক্রোঁর পরিকল্পনার মধ্যে রয়েছে।

এমনিতেই মাক্রোঁ ও এর্দোয়ানের সম্পর্ক মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরোধ প্রকাশ্যে এসেছে। আর এ বার ইসলাম নিয়েও তাঁদের তীব্র প্রকাশ্যে এলো।

কোনো বিষয় নিয়ে কথা বলার আগে ভাল জরে জেনে নেয়ার ব্যাপারে মাক্রোঁকে এর্দোয়ানের পরামর্শ দিয়ে বলেছেন, ”মাক্রোঁ যে সব বিষয়ে কিছুই জানেন না, সেই সব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।”

তথ্যসূত্র: ডয়চে ভেলে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ