ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

এএফসি হেলথের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে এএফসি হেলথ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪০তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

এএফসি হেল্থের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩ টাকা ১৩ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ