ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে ইষ্টার্ন হাউজিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন হাউজিং গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২২ টাকা ৯৯ পয়সা। আগের বছর ছিল ৮ টাকা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটি ৫৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে দশটায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৮ অক্টোবর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ