ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন

ট্রাম্পের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৪৬ মিলিয়ন ডলার

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পদের পরিমাণ কিছুটা বেড়ে ৪৪ কোটি ৬০ লাখ ডলারে উঠলেও তা এখনো ২০১৭ সালের চেয়ে কম রয়েছে। ২০১৮ সালে ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল ৪৩৪.৯ মিলিয়ন ডলার এবং এর আগের বছর ছিল ৪৫২ মিলিয়ন ডলার। স্পুটনিক

ফ্লোরিডায় ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো যার আরেক নাম সাউদার্ন হোয়াইট হাউস এবং এ বিনোদন কেন্দ্রটি আয় করেছে ২১ মিলিয়ন ডলার। তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে রিসোর্টটি আয় করেছিল ২২.৭ মিলিয়ন ডলার।

হোয়াইট হাউসের কাছেই মার্কিন প্রেসিডেন্টের নামেই তার আরেক হোটেল আয় করেছে ৪০.৫ মিলিয়ন বা সাড়ে ৪ কোটি ডলার। এ হোটেলটিতে প্রেসিডেন্টের অনুকূলে থাকা বিদেশি প্রতিনিধিদের রাখার ব্যাপারে অভিযোগ ওঠে।

স্ক্রিন এ্যাক্টরস গিল্ডের সদস্য হিসেবে ট্রাম্প পেনসন পেয়েছেন ৭৮ হাজার ডলার। ‘দি আর্ট অব দি ডিল’ নামে লেখা বই থেকে এসেছে ১ লাখ ডলার। সরকারি হিসেবের বাইরে এগুলো ট্রাম্পের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া।

প্রেসিডেন্ট ট্রাম্প তার কর দেয়ার হিসেব গোপন রাখার জন্যে একাধিক আদালতে মামলায় লড়ছেন। এটি প্রকাশ পেলে ট্রাম্পের সম্পদের মোট পরিমাণ জানা সম্ভব হবে। তিনিই গত ৫ দশকে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি কর বিবরণী জমা দেননি। এবং ওভাল অফিসে থাকাকালীন নিজের ব্যবসা থেকে একেবারে বিযুক্ত হননি।

২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পদের পরিমান জানা যাওয়ায় সাম্প্রতিক কোভিডে তার ব্যবসা কি পরিমান ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ