কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২ আগস্ট রোববার পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সব ধরনের পণ্যসামগ্রী আমদানি-রফতানি বন্ধ থাকবে।
স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর ও টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো নাছির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইঢেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, করোনা আতঙ্কের পর থেকে স্থলবন্দরজুড়ে কাঠের বিশাল স্তুপ পড়ে রয়েছে। তবে ব্যবসায়ীদের সুবিধার্থে উসুল আদায় করা পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য যেকোনো সময় প্রস্তুত রয়েছি।
এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. নাছির উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট রোববার পর্যন্ত বন্দরে সবধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৩ জুলাই সোমবার থেকে স্থলবন্দরে পণ্য খালাস ও উঠা-নামা পুনরায় শুরু হবে। তবে বন্দরে থাকা পণ্য সামগ্রীর উসুল আদায় করা থাকলে জরুরি ভিক্তিতে পণ্যসমূহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।