ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আটক যাত্রী হলেন- ইসমাইল হোসেন সরকার। তার কাছ থেকে ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা সমমুল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তাকে আটক ও স্বর্ণগুলো জব্দ করে।

প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সোলাইমান সাইফ হাসান বলেন,স্বর্ণ পাচারের তথ্যে বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করেন কাস্টমস কর্মতর্দারা। নজরদারির এক পর্যায়ে গ্রিন চ্যানেলে তল্লাশির সময় যাত্রী ইসমাইলকে চ্যালেঞ্জ করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সে ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এক্সক্লুসিভ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ