পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৯৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫২ টাকা ২২ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৪৪ টাকা ২৭ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৯ টাকা ৪৩ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ৪২ টাকা ২১ পয়সা।
এছাড়া ও কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮১ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল যার পরিমাণ ছিল ৫৫ টাকা ২৬ পয়সা।
অন্যদিকে গত বছর এককভাবে ব্যাংকটির ক্যাশ ফ্লো ছিল ৭৭ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫১ টাকা ৬২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০৪ টাকা ২০ পয়সা, আর এককভাবে ১৭৬ টাকা ৯৭ পয়সা।
আগামী ২৮ জুলাই, মঙ্গলবার, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই, রোববার।