পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৫ জুন ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৩ পয়সা। আর বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩০ পয়সা।



















