ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ।

তিনি বলেন, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। গত ১৪ দিন ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে ডা. সাজ্জাদ হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছ।

ডা. সাজ্জাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন