চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে সমবেদনা জানাতে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সমবেদনা জানান বলে নিশ্চিত করেছেন দলটির দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন।
বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন হবে বলে জানান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।