ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

লঞ্চ ও হেলিকপ্টার-বিমানে খরচ বাড়ছে

উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়া করে ভ্রমণে খরচ বাড়ছে। এছাড়া বাড়ছে লঞ্চ ভ্রমণের খরচও।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বিমান চার্টার করা এবং হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যামান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের ভ্যাট বাড়ানোর হয়েছে। এটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এখন থেকে এসি কেবিনের জন্য বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

আগে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মূল ভাড়ার ৫ শতাংশ ভ্যাট দিতে হলেও এখন থেকে দিতে হবে ১০ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ