ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো -সেন্ট্রাল ফার্মা, ফরচুন সুজ লিমিটেড এবং ইনফরমশেন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৬ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এর আগের প্রান্তিকে (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ০৪ পয়সা। আর চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’১৯-ডিসেম্বর’১৯) কোম্পানিটি ১১ পয়সা ইপিএস করেছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৬ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এর আগের প্রান্তিকে (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ২৮ পয়সা। আর চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’১৯-ডিসেম্বর’১৯) কোম্পানিটি ১ টাকা ০৯ পয়সা ইপিএস করেছিল।

অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানি ইনফরমশেন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ