তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটো হলো-আরডি ফুড এবং সায়হাম টেক্সটাইল লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৪ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২০ সমাপ্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইলের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৪ জুন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২০ সমাপ্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।