বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের তান্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬০২
সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৩৩৯ জন। ২৪ ঘণ্টায় ৯৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২৩৮৭০ জন।