দেশে ২৪ ঘণ্টায় আর ১৫ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। শুক্রবার (১৭ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
শুক্রবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘন্টায় ৯ জনসহ সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছে ৫৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০টি।
এ নিয়ে সারাদেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১৮৩৮। আর মোট মৃত্যু ৭৫।


















