করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আশ্বাস্ত করেন ডা. মঈন উদ্দিনের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে। সরকার ঘোষিত বিমাসহ অন্যান্যা সুবিধা দ্রুত তার পরিবার পাবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যমুনা ও চ্যানেল২৪
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
গত ৫ এপ্রিল ডাক্তার মঈনের করোনা পজিটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে তার অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় এখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।


















